দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না ফ্রান্স। তবে স্পেনের শক্তি ও মানসম্পন্ন দল সম্পর্কে পুরোপুরি সচেতন বলে জানিয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।
রোববার সংবাদ সম্মেলনে কোনাতে বলেন, ‘কাউকেই ভয় পাওয়া উচিত নয়। আমরা ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেব এবং আশা করি ফল আমাদের পক্ষেই যাবে।’
চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে মাত্র একটি গোল হজম করেছে স্পেন। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এবার দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
অন্যদিকে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং গত আসরের রানার্সআপ ফ্রান্স সাম্প্রতিক সময়ে স্পেনের বিপক্ষে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। ২০২৪ ইউরো এবং গত বছরের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল দিদিয়ের দেশমের দলকে।
স্পেনের আক্রমণভাগের প্রশংসা করে কোনাতে বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাই আমরা শুধু একজনকে নয়, পুরো দলকেই গুরুত্ব দিচ্ছি। অবশ্যই লামিন ইয়ামাল দুর্দান্ত একজন ফুটবলার।’
ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাকসেন্স লাখ্রোয়া বলেন, ‘ভয় নয়, তবে আমরা তাদের মান সম্পর্কে সচেতন। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র ছাড়া তারা সব ম্যাচ জিতেছে। আমরা তাদের সম্মান করি, কিন্তু জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’
গত সাতটি বিশ্বকাপের মধ্যে চারবার ফাইনালে উঠেছে ফ্রান্স। এবারও যদি ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় ফাইনালে জায়গা করে নিতে পারে, তবে ১৯৭৪ থেকে ১৯৯০ সালের মধ্যে চারটি বিশ্বকাপ ফাইনাল খেলা পশ্চিম জার্মানির রেকর্ডে ভাগ বসাবে তারা।
এমএম/